এদিকে, কথক…
তিন কথকের এক মজার আবহাওয়া অ্যাপ

iPhone-এর আবহাওয়া অ্যাপ Comic Weather আপনার পূর্বাভাসকে কমিক বইয়ের পাতা বানিয়ে দেয়। কমিকের মতোই হলুদ ক্যাপশন বক্সে একজন কথক দিনের সারকথা বলেন, আর কে বলবেন, তা আপনিই ঠিক করেন। রসিক আবহাওয়া অ্যাপ, কিন্তু পূর্বাভাস একেবারে আসল।
কথকদের সঙ্গে আলাপ করুন
- নির্বিকার: শুকনো, ভাবলেশহীন, কিছুতেই মুগ্ধ নন। আকাশ তো শুধু নিজের কাজ করছে।
- হাসিখুশি: প্রতিটি দিনই ভালো দিন, আর বৃষ্টি মানে সিনেমা দেখার দিন।
- নাটুকে: আবহাওয়া এক মহাকাব্য, আর আপনি তার চরিত্র।
সেটিংস > ব্যক্তিত্ব-এ যখন খুশি কণ্ঠ বদলান।
একই আবহাওয়া, তিন রকম
একই আকাশের জন্য অ্যাপের আসল লাইনগুলো:
| নির্বিকার | হাসিখুশি | নাটুকে | |
|---|---|---|---|
| ভারী বৃষ্টি | ভারী বৃষ্টি। ছাতাটা এখন নিছক শোপিস। | মুষলধারে বৃষ্টি! খিচুড়ি আর সিনেমার সেরা অজুহাত! | মহাপ্লাবন! রাজপথ অদ্য নদী হইয়াছে। |
| রোদ | রোদ ঝলমলে। সানগ্লাস কোনো ব্যক্তিত্ব নয়। | রোদ্দুর! বেরিয়ে পড়ুন, ওস্তাদ! | সূর্যের জয়! একটি মেঘেরও দেখা দিবার সাহস নাই। |
| তুষার | তুষার পড়ছে। সবকিছু পরিপাটি দেখাচ্ছে। অল্পক্ষণের জন্য। | তুষারের উৎসব! বুট, দস্তানা, চলুন! | অন্তহীন তুষার! যুগে যুগে ইহার কিংবদন্তি কথিত হইবে। |
| বজ্রপাত | মেঘ ডাকছে। আকাশ গলা খাঁকারি দিচ্ছে। | মেঘ ডাকছে! যেন প্রকৃতির ঢোলের বাজনা। ঘরে আরাম করে থাকুন! | বজ্রনির্ঘোষ! মেঘে মেঘে কলহ বাধিয়াছে। গৃহে অবস্থান কর। |
| কুয়াশা | কুয়াশা। দুনিয়া এখন লো-রেজোলিউশনে চলছে। | কুয়াশা! শহর আজ লুকোচুরি খেলছে! | কুয়াশার অবগুণ্ঠন! ভিতরে রহস্য লুকাইয়া আছে। |
আবহাওয়ার সঙ্গে মিলিয়ে মজার ক্যাপশন
লেখার আগে কথক পূর্বাভাস পড়ে নেন। তাঁর লাইন মেলে মাথার ওপরের আকাশ, দিনের সময় আর সামনে যা আসছে তার সঙ্গে, যেমন বৃষ্টি শুরু বা থামার মুখে, আর দিনের মধ্যে ক্যাপশন বদলাতে থাকে।
কণ্ঠওয়ালা নোটিফিকেশন
আপনার বেছে নেওয়া কণ্ঠ নোটিফিকেশনও লেখে: সকালের বার্তা, বৃষ্টির সতর্কতা আর সন্ধ্যার পরামর্শ, সবই আসে সেই চরিত্রের গলায়। সকালের বার্তা চালু করুন।
যখন শুধু পূর্বাভাসটাই চাই
VoiceOver-এ ‘সাদামাটাভাবে পড়ুন’ অ্যাকশন রসিকতা বাদ দিয়ে সোজাসুজি পূর্বাভাস পড়ে। অ্যাক্সেসিবিলিটি নিয়ে আরও।
প্রশ্নোত্তর
এটা কি মজার অ্যাপ, নাকি আসল পূর্বাভাস?
আসল পূর্বাভাস। কালির নিচে আছে Apple Weather: এখনকার আবহাওয়া, পরের ঘণ্টার বৃষ্টি, পরের ২৪ ঘণ্টা, সামনের ১০ দিন আর আনুষ্ঠানিক গুরুতর আবহাওয়া সতর্কতা। রসিকতা থাকে ওপরে।
কথক কি আমার ভাষায় কথা বলেন?
হ্যাঁ। প্রতিটি লাইন লেখা হয়েছে অ্যাপের ২৬টি ভাষাতেই।