Comic Weather

বৃষ্টি, ঘড়ির কাঁটায়

বৃষ্টির সতর্কতা অ্যাপ আর পরের ঘণ্টার বৃষ্টির কাউন্টডাউন

iPhone-এ Comic Weather-এর পরের ঘণ্টার বৃষ্টির প্যানেল

iPhone-এর আবহাওয়া অ্যাপ Comic Weather আপনার পূর্বাভাসকে কমিক বইয়ের পাতা বানিয়ে দেয়। বৃষ্টি কাছে এলে সেটা আর ঝাপসা কোনো শতাংশ থাকে না, হয়ে যায় একটা ঘড়ি: “১২ মিনিট পর বৃষ্টি শুরু হবে।” বৃষ্টির পূর্বাভাস তখন মিনিটের হিসাবে।

পরের এক ঘণ্টায় বৃষ্টি: প্যানেলেই দেখুন

Apple Weather-এর মিনিট-ভিত্তিক ডেটা যেখানে আছে, সেখানে একটি প্যানেল পরের এক ঘণ্টার বৃষ্টির চার্ট আঁকে আর জানায় বৃষ্টি কখন হবে বা কখন থামবে। বৃষ্টি পড়ছে বা এক ঘণ্টার মধ্যে আসছে, শুধু তখনই এটি দেখা যায়, তাই দেখা গেলেই বুঝবেন ব্যাপারটা জরুরি।

লক স্ক্রিনে বৃষ্টির ওপর নজর রাখুন

  1. বৃষ্টির প্যানেল দেখা দিলে ‘লক স্ক্রিনে লাইভ দেখুন’-এ ট্যাপ করুন।
  2. কাউন্টডাউন চলে যায় আপনার লক স্ক্রিন আর Dynamic Island-এ, তাই অ্যাপ না খুলেই দেখে নিতে পারেন।
  3. প্রধান জায়গার জন্য এটি নিজে থেকে শুরু করাতে, সেটিংস > নোটিফিকেশন > লক স্ক্রিনে বৃষ্টির কাউন্টডাউন চালু করুন।

বৃষ্টি শুরুর আগে, আর থামার আগে সতর্কতা

বৃষ্টির সতর্কতা চালু করুন, আর আপনার প্রধান জায়গায় বৃষ্টি পৌঁছানোর আগে Comic Weather আপনাকে জানাবে, আবার থামার আগেও: বেরিয়ে পড়ার সময়, নাকি আরও কয়েক মিনিট অপেক্ষার। ডাউনলোড করা পূর্বাভাস থেকে আপনার iPhone নিজেই এগুলো হিসাব করে, তাই আবহাওয়া সত্যিই বললে তবেই আসে।

Siri-কে জিজ্ঞেস করুন

বলুন “Comic Weather, বৃষ্টি হবে কি?”, আর Siri পূর্বাভাস জানিয়ে দেবে। একই অ্যাকশন আছে Shortcuts অ্যাপেও, তাই কোনো অটোমেশনে যোগ করতে পারেন, যেমন বাড়ি থেকে বেরোনোর আগে বৃষ্টির খোঁজ।

কোথায় কাজ করে

মিনিট-ভিত্তিক বৃষ্টির তথ্য নির্ভর করে Apple Weather-এর কভারেজের ওপর, যা সব দেশ বা অঞ্চলে পৌঁছায় না। অন্য সব জায়গাতেও Comic Weather পরের ২৪ ঘণ্টার জন্য ঘণ্টায় ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, আর সামনের ১০ দিনের প্রতিদিনের মোট বৃষ্টি জানায়।

প্রশ্নোত্তর

পরের ঘণ্টার বৃষ্টির প্যানেল দেখতে পাচ্ছি না কেন?

বৃষ্টি পড়ছে বা এক ঘণ্টার মধ্যে আসছে, শুধু তখনই এটি দেখা যায়, আর শুধু সেখানে যেখানে Apple Weather-এর মিনিট-ভিত্তিক ডেটা আছে। সব দেশ বা অঞ্চলে তা নেই।

এর জন্য কি আমার সঠিক লোকেশন লাগে?

না। এটি আনুমানিক লোকেশন ব্যবহার করে, প্রায় ১০০ মিটারে রাউন্ড করা, অথবা নাম দিয়ে যোগ করা কোনো শহর।

App Store থেকে ডাউনলোড করুন একবারই দাম দিন। চারটি থিমই সঙ্গে। বিজ্ঞাপন নেই, সাবস্ক্রিপশন নেই, ইন-অ্যাপ কেনাকাটা নেই। iOS 18 বা তার পরের সংস্করণে চলা iPhone-এর জন্য।